সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৮ম দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল ‎কুমিল্লা-১০ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের অঙ্কে নতুন সমীকরণ ‎ লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট!

লালমাইয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় জনস্রোত:আমি জনগণের মনোনীত প্রার্থী – আবদুল গফুর ভূঁইয়া

খান মোহাম্মদ রুবেল হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খান মোহাম্মদ রুবেল হোসেন:

কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন।

সোমবার, ১০ অক্টোবর, ২০২৫ সকাল ১০ টায় লালমাই উপজেলার প্রবেশদ্বার লালমাই বাজারের জিরো পয়েন্টে থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার,হাই এক্স নিয়ে খোলা জিপে করে নির্বাচনী প্রাচারনা শুরু করেন।

লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা -১০ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবদুল গফুর ভূঁইয়া বলেন,আমি জনগণের মনোনীত প্রার্থী, আমি ২৪ ঘন্টা জনগণের জন্য কাজ করবো। কুমিল্লা -৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী আমার বড় ভাই। আমি বড় ভাই মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে নিয়ে লালমাই উপজেলায় জনসভা করবো।

প্রচারণাকালে বক্তারা বলেন, “জনগণের ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু এর নেতৃত্ব ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও লালমাই উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

মোটরসাইকেল শোভাযাত্রায় লালমাই উপজেলার প্রবেশদ্বার, বাগমারা বাজার,ভূশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার,যুক্তিখোলা বাজারে অবস্থারত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102