মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার উপস্থাপন ‎  তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৮ম দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল ‎কুমিল্লা-১০ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের অঙ্কে নতুন সমীকরণ ‎ লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন

‎লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

খান মোহাম্মদ রুবেল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

খান মোহাম্মদ রুবেল হোসেন:

‎১৬ ডিসেম্বর লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন। এসময় শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরনে দোয়া মুনাজাত ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় মেলায় স্টল নিয়ে অংশগ্রহন করেন সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠনগুলো। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে আলোকসজ্জিত করা হয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনগুলো।

 

‎মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজের সঞ্চালনায় দিনব্যপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুলাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেনসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102