শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীর প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট! নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা গ্রামীণ শালিস দরবারে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ নির্বাচনীয় ১০ অঙ্গীকার নিয়ে ইয়াসিন আরাফাত ‎ নানান নাটকীয়তার পর দলীয় প্রতীক পেলে মোবাশ্বের আলম ভূইয়া লালমাইয়ে নাওড়া গ্রামে ১৫ বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগ, মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সভা, সমাবেশ করা যাবে না: নির্বাচন কমিশন

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীর প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন

খান মোহাম্মদ রুবেল হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খান মোহাম্মদ রুবেল হোসেন: 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ শামছিল আরেফীন।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ এলাকায় অবস্থিত সেনা ক্যাম্পে লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও লাঙ্গলকোট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎মতবিনিময়কালে লে. কর্নেল শামছিল আরেফীন বলেন, সিভিল প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় ১ লক্ষ সেনাসদস্যের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

‎তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

‎এ সময় তিনি জানান, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ চালু থাকবে।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্যাম্প কমান্ডার, লাকসাম আর্মি ক্যাম্প মেজর ফাহিম আল নাহিয়ান, ক্যাম্প কমান্ডার, নাঙ্গলকোট আর্মি ক্যাম্প মেজর নুসরত জাহান, ক্যাম্প কমান্ডার, লালমাই আর্মি ক্যাম্প মেজর নূর মোহাম্মদ নোফায়ের, ক্যাম্প কমান্ডার, মনোহরগঞ্জ আর্মি ক্যাম্প।ক্যাপ্টেন আসিফ মাহমুদসহ লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও লাঙ্গলকোট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102