সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৮ম দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল ‎কুমিল্লা-১০ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের অঙ্কে নতুন সমীকরণ ‎ লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট!

লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়াকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগমারা বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি বাগমারা বাজার এলাকা প্রদক্ষিণ করে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে পুনরায় বাজার এলাকায় এসে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। গণমিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন করেন।

নেতাকর্মীরা বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়াকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে।

গণমিছিল চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102