
লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭নভেম্বর (শুক্রবার) ৪টায় লালমাই উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহনে উপজেলার (বাগমারা দঃ বাজার) বিএনপির লালমাই উপজেলার প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বাগমারা বাজার পদক্ষিণ করে। এবং র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, এবিএম ওমর ফারুক সুমন,হাফেজ মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহবুবুর রহমান, সদস্য মোঃ ইদ্রিস মিয়া,বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক ও সাধারন সম্পাদক মোঃ আলী,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জহির, ভুলইন দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ বেলাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল ওহাব ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম,পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল খোকন, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া ও সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।