মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার উপস্থাপন ‎  তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৮ম দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল ‎কুমিল্লা-১০ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের অঙ্কে নতুন সমীকরণ ‎ লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

(নিজস্ব প্রতিবেদক)

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন কর্তৃক কুমিল্লা-৬ মির্বাচনী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বহিস্কারের দাবিতে লালমাই উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ লালমাই উপজেলার প্রাণকেন্দ্র‍ বাগমারা বাজারে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মোঃ ফজলুর রহমান মিন্টু এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় উপজেলা ও ৯ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগন বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন কতৃক কুমিল্লা – ৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দলীয় গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য দেওয়ায় অতি দ্রুত তাকে সদস্য সচিব পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102