
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে কোন কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি সেমিনার, সংবর্ধনা, যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এক্ষেত্রে ভেন্যু হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এসকল জমায়েতের জন্য রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লংঘন। নির্বাচনী আচরণ বিধি যেন লঙ্ঘিত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
(শরফ উদ্দিন আহমদ চৌধুরী) বিভাগীয় কমিশনার, ঢাকা।
রিটার্নিং অফিসার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬