বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট! নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা গ্রামীণ শালিস দরবারে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ নির্বাচনীয় ১০ অঙ্গীকার নিয়ে ইয়াসিন আরাফাত ‎ নানান নাটকীয়তার পর দলীয় প্রতীক পেলে মোবাশ্বের আলম ভূইয়া লালমাইয়ে নাওড়া গ্রামে ১৫ বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগ, মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সভা, সমাবেশ করা যাবে না: নির্বাচন কমিশন লালমাইয়ে উত্তর দৌলতপুর পূর্বপাড়ায় ২৭তম বড় সাফা খতম অনুষ্ঠিত

গ্রামীণ শালিস দরবারে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ নির্বাচনীয় ১০ অঙ্গীকার নিয়ে ইয়াসিন আরাফাত ‎

খান মোহাম্মদ রুবেল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

খান মোহাম্মদ রুবেল হোসেন:

কুমিল্লা-১০ আসনে দাড়িপাল্লা প্রতীকে ইশতেহার ঘোষণা করলেন মাওলানা ইয়াসিন আরাফাত।

‎কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত তাঁর নির্বাচনীয় ইশতেহার ঘোষণা করেছেন। পোস্টার ও প্রচারণার মাধ্যমে তিনি উন্নয়ন, সুশাসন ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরেন।

‎ইশতেহারে তিনি গ্রামীণ সালিশ ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য ও দুর্নীতি দূরীকরণকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি ও মাদকমুক্ত সমাজ গড়ে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে—

রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন; ডাকাতিয়া নদীর সংস্কার, খাল খনন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি খাতের আধুনিকায়ন। বাজার ব্যবস্থার সংস্কার, আধুনিক কাঁচাবাজার স্থাপন ও বাজারে সিন্ডিকেট নির্মূলের কথাও ইশতেহারে তুলে ধরা হয়। এছাড়া লালমাইয়ে হাসপাতাল প্রতিষ্ঠা, নাঙ্গলকোটে শয্যা সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সরকারি অফিসগুলোতে নাগরিক সেবা সহজীকরণ এবং হয়রানি বন্ধের অঙ্গীকার করা হয়। জনভিত্তিক স্বাস্থ্যসেবা কমপ্লেক্স ও পুলিশ ফাঁড়ি স্থাপনসহ আইনশৃঙ্খলা উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লালমাই–নাঙ্গলকোট গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং আদর্শ রেলস্টেশন গড়ে ট্রেন সুবিধা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান প্রার্থী।

‎ইশতেহার ঘোষণার সময় মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমার লক্ষ্য।”

তিনি আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102