
মোবাশ্বের ভূঁইয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আবদুল গফুর ভূঁইয়ার পক্ষ থেকে হাইকোর্টের চেম্বার জজ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটটির নম্বর ৪০০/২০২৬।
চেম্বার জজ বিচারপতি রেজাউল হকের আদালতে এ রিট আবেদনটি দায়ের করা হয়। এর ফলে মোবাশ্বের আলমেরবিরুদ্ধে চেম্বার আদালতে রিট চলমান থাকায় আপিল বিভাগের ফুল কোর্টে গফুর ভূঁইয়ার চূড়ান্ত শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি।
এদিকে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, দুটি মামলার মধ্যে পারস্পরিক যোগসূত্র থাকায় আগামীকাল(২৮শে জানুয়ারি) উভয় রিটের শুনানি একসাথে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা গেছে, সংশ্লিষ্ট দুইটি রিট মামলার শুনানি ২০২ নম্বর সিরিয়ালে সংযুক্ত করা হয়েছে। রিট শুনানিতে গফুর ভূঁইয়ার পক্ষে উপস্থিত থাকবেন ব্যারিস্টার বদরুন নাহার ও ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
অন্যদিকে মোবাশ্বের ভূঁইয়ার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আদালতের আদেশের ওপর নির্ভর করে এ বিষয়ে পরবর্তী আইনি ও নির্বাচনসংক্রান্ত পদক্ষেপ নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।