
(নিজস্ব প্রতিবেদক)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বশীল কর্মকর্তা প্রিসাইডিং অফিসার ও ভোটগ্রহণকারী সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার,২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রিঃ লালমাই উপজেলার বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উন্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব শেখ মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমাই উপজেলা নির্বাচন অফিসার কাজী মোঃ আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রিসাইডিং অফিসার ও গ্রহণকারী সহকারী প্রিসাইডিং,পোলিং অফিসারগন।