শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট! নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা গ্রামীণ শালিস দরবারে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ নির্বাচনীয় ১০ অঙ্গীকার নিয়ে ইয়াসিন আরাফাত ‎ নানান নাটকীয়তার পর দলীয় প্রতীক পেলে মোবাশ্বের আলম ভূইয়া

কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আসসালামু আলাইকুম।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কুমিল্লা–১০ (লালমাই ও নাঙ্গলকোট) আসনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো ও নাগরিকসেবাসহ নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কিছু বাস্তবসম্মত ও প্রয়োজনভিত্তিক দাবি বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হলো। সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে এ অঞ্চলের মানুষের জীবনমানে দৃশ্যমান পরিবর্তন সম্ভব।

আমাদের প্রধান দাবিসমূহ—

১. কর্মসংস্থান ও বেকারত্ব নিরসন

শিক্ষিত-অশিক্ষিত সকল মানুষের জন্য, বিশেষ করে গ্রামভিত্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

২. আধুনিক হাসপাতাল স্থাপন

লালমাইয়ে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ এবং ভূশ্চি ও বাগমারাসহ আশপাশের হাসপাতালগুলোতে শয্যা, যন্ত্রপাতি ও চিকিৎসাসেবার মান উন্নয়ন করতে হবে।

৩. শিক্ষার মান ও জবাবদিহিতা

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে, শিক্ষকদের জবাবদিহিতা ও তদারকি বাড়াতে হবে এবং প্রাইভেট নির্ভরতা কমাতে কার্যকর সংস্কার আনতে হবে।

৪. খেলাধুলা ও তরুণ উন্নয়ন

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার এবং লালমাই–নাঙ্গলকোট এলাকায় অন্তত একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করতে হবে।

৫. চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতকরণ

সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা

ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

৭. কৃষকের ন্যায্যমূল্য ও সহায়তা

দালালমুক্ত কৃষিঋণ, ভর্তুকি মূল্যে সার-বীজ, আধুনিক প্রশিক্ষণ ও সরকারিভাবে ফসল ক্রয়ের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

৮. রাস্তাঘাট ও সেতু সংস্কার

প্রধান ও গ্রামীণ সড়কগুলো দ্রুত সংস্কার করে জরুরি যাতায়াত সহজ করতে হবে।

৯. যানজট নিরসন

বাগমারা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ওভারব্রিজ নির্মাণসহ কার্যকর উদ্যোগ নিতে হবে।

১০. প্রবাসী সুরক্ষা ও প্রশিক্ষণ

দালাল রোধে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে নিরাপদ ও বৈধ প্রবাস ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১১. ন্যায়বিচার ও আইনের শাসন

প্রভাবশালী হোক বা সাধারণ—সবাইকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

১২. নাগরিকসেবা সহজীকরণ

ইউনিয়নভিত্তিক সরকারি সেবায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

১৩. আইনি হয়রানি বন্ধ

বিনা কারণে মামলা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

১৪. বিদ্যুৎ ও ইন্টারনেট উন্নয়ন

গ্রামীণ এলাকায় বিকল্প টাওয়ার স্থাপনসহ মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে।

১৫. পরিবেশ ও পর্যটন উন্নয়ন

লালমাই পাহাড় রক্ষা, অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং পরিকল্পিত পর্যটন উন্নয়ন করতে হবে।

১৬. মাদকবিরোধী অভিযান

মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও মাদকাসক্তদের পুনর্বাসন কর্মসূচি চালু করতে হবে।

১৭. কিশোর গ্যাং প্রতিরোধ

খেলাধুলা, সাংস্কৃতিক ও কারিগরি কার্যক্রমের মাধ্যমে কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিস

লালমাই ও নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট স্থাপন করতে হবে।

১৯. বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা

সড়কের পাশে পরিকল্পিত বৃক্ষরোপণ ও অবৈধ গাছ নিধন রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

২০. বয়স্ক ও প্রতিবন্ধী সেবা

ভাতা, স্বাস্থ্যসেবা ও ইউনিয়নভিত্তিক সহায়তা ডেস্ক চালু করতে হবে।

২১. এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা

এসএসসি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, বৃত্তি ও শিক্ষা উপকরণ নিশ্চিত করতে হবে।

 

কুমিল্লা–১০ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে

রাকিবুল ইসলাম (রিহান)

শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

ঠিকানা: ভূলইন, ছোট শরীফপুর, লালমাই, কুমিল্লা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102