শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন লালমাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই, বরুড়া ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন চেম্বার আদালতে গফুর ভূঁইয়া: মোবাশ্বেরের বৈধতা চ্যালেঞ্জে গফুর ভূঁইয়ার রিট! নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা গ্রামীণ শালিস দরবারে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ নির্বাচনীয় ১০ অঙ্গীকার নিয়ে ইয়াসিন আরাফাত ‎ নানান নাটকীয়তার পর দলীয় প্রতীক পেলে মোবাশ্বের আলম ভূইয়া

লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নি লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: র্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে লালমাই জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ শুক্রবার দিনব্যাপী প্রচারণা চালিয়েছে।

পেশাজীবী পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ প্রচারণার অংশ হিসেবে আলীশ্বরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন, লুৎফুর রহমান মজুমদার সুমন, ডাঃ মুহাম্মাদ শামীম ইকবাল, ডাঃ পুলক সিংহ, মোঃ তারেকুল ইসলাম, মোঃ আমির হোসেন দিদার, মোহাম্মদ সোলাইমান, মোঃ ইমন হাসান, মোহাম্মদ মহিন উদ্দিন, সাংবাদিক মোঃ মনির হোসেন এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, মোঃ জাকির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু।

দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী, খলিলপুর, বাউল গোসাই আশ্রম, দরবেশ পাড়া এবং বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর বাজার ও ভুশ্চি বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102