মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার উপস্থাপন ‎  তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৮ম দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাইয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির গণমিছিল ‎কুমিল্লা-১০ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের অঙ্কে নতুন সমীকরণ ‎ লালমাইয়ে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ধানের শীষের দিনব্যাপী প্রচারণা কুমিল্লা–১০ সার্বিক উন্নয়নে জনগণের পক্ষ থেকে যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবি ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী প্রস্তুত : লে. কর্নেল শামছিল আরেফীন

নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করবেন।’

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা, নির্বাচনে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউটি/টিএ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved : লালমাইর কলম সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ রুবেল হোসেন
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102